সন্তুষ্ট
সুন্দর ভুবনে আসিয়া জন্মেছি
শুরুতেই ছিলাম অতিষ্ট,
সবসময় ভালো-মন্দই রইয়াছি
তাতেই হইবো আমি সন্তুষ্ট ।
স্রষ্টার নিয়মে চলা সমগ্র জগৎ
সেথা নিয়ে হইবো না অসন্তুষ্ট ,
কৃত্রিম করিব না মানব সমাজ
স্বহস্তে যা কিছু গড়ি তাতেই থাকিব সন্তুষ্ট ।
সন্তুষ্ট ক্ষুদ্র জীবনে
যা দেখিব প্রকৃতির দূর-দূরন্ত,
রূপসী কন্যা পাখির মতো ডানা মেলিয়া
চলিব আমি উড়ন্ত ।
জীবনে যাহা কিছু পাইয়াছ
সেথা স্রষ্টার লিখন হস্ত,
কৃত্রিম পাওয়াটা কচু পাতার জল
তাই নিয়ে থেকো সন্তুষ্ট ।
জীবন যুদ্ধে শ্রম করিয়া
হয় না মোর হৃদয় ভারাক্রান্ত,
রক্ত শুকাইবার আগে মজুরী পাইলে
হইবে উল্লাসে হৃদয়খানি সন্তুষ্ট।
ধর্ম-বর্ণ, জাতি-গোত্র বেদে
হয় যে প্রকৃতি অসন্তুষ্ট,
মানব হৃদয়ই পরম ধর্ম
হয় যে আমি সন্তুষ্ট ।
প্রেমের অভাবে, অর্থ ও ক্ষমতার দাপট উল্লাসে
যুদ্ধ-বিগ্রহ না হইলে হইবো সন্তুষ্ট আমরা,
সেঁকড়হীন গাছ ঝাঁকুনি খাইবে
কাঁদো কাঁদো অবস্থায় অধরা।
