বাংলার প্রিয়সী

                                                                      লেখকঃ বিক্রম চাকমা

মন মাতানোর দিনে এই বসন্তের হাওয়ায়-

চারদিকে মৌমাছি,ভোমরের গুঞ্জন ফুলের মেলায়,

মনে পড়ে তোমাকে ও প্রিয়,

যখনি কোকিল ডাকে কুহু কুহু সুরে এই বাংলায়।


বাংলার প্রকৃতির রূপ,কি অপরূপ!

যেন কোনো রাজকুমারির মহিমাস্বরূপ।

হে প্রিয়,তুমি যেন সেই রাজকুমারি;

বাংলার রূপে সাজানো কোনো এক প্রিয়সী নারী।


বাংলার পথঘাট,বিস্তীর্ণ প্রান্তর যেন এক বানানো ছবি,

তাই বাংলাকে নিয়ে লিখে যায় হাজার হাজার কবি।

আমিও তাই তোকে নিয়ে লিখি ও প্রিয়,

তুমি যেন বাংলার প্রকৃতির প্রতিচ্ছবি।


পলাশ,শিমুল,ফুলে যখনি লালে লাল হয় এই বাংলা-

তখনি চোখ জুড়ে যায় বাংলার দিকে তাকালে,

ও প্রিয়,তোকেও যেন ভালো লাগে-

তোর মনে ভালোবাসার সেই লাল রঙ মাকালে।।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন