শান্তি জাতি


মোরে আগলে রাখা
ধরণীর মায়াবী প্রকৃতি,
তোমারি শুষ্ক শ্বাস-প্রশ্বাসে বেঁচে আছি,
গাইব আমি গীতি।
আকাশেতে উড়িয়া বেড়ায় ,
শান্তির পায়রা,
মিলেমিশে থাকে,
বঙ্গের আদিবাসী ভাইয়েরা।
 বসন্তের আগমনে ,
কোকিল মধুর গানে মেতে ওঠে  গগনে,
হাসিখুশি  আনন্দ-উল্লাসে মেতে ওঠে,
পাহাড়বাসী বৈসাবি আয়োজনে।
যুগের পর যুগ ধরে 
নিজেদের মধ্যে হয়নি সংঘাত,
প্রবাসী আগ্রাসনে,
কত পাচ্ছে আঘাত।
জীবন দেওয়া ছাড়া,
সবকিছু করা , দেওয়া আছে উপায়,
কবে পাইবে বঙ্গ আদিবাসী,
নিজেদের বিচার , ন্যায়।
 পাহাড়ের উন্নয়নকে 
সাধুবাদ জানাই,
পরিবেশ ধ্বংসকারীদের ,
ধরার মতো কেউ নাই।
জুম চাষী বাঁশি বাজায় গাইরিং, মোনঘরে ,
গ্রীষ্মের আগমনে,
শকুন এসে না পড়ুক খেতে,
অনাহুত বলে  মোর হৃদয়ের কাননে ।
লতাপাতা, গভীর জঙ্গল , ঝর্ণায়,
 বেড়ে ওঠা ত্রিপুরা, চাকমা, মারমা অন্যান্য,
বঙ্গের শান্তিজাতি বলিয়া,
প্রকৃতির কাছে সত্যিই এক অনন্য।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন