চাঁদের মতো সুন্দর হৃদয়,
মোর জননীর,
ফুলের মতো সুন্দর হৃদয়,
মোর জননীর।
কাঞ্জাংফুল ফলের তেঁতো ,
নেই জননীর কাছে,
পৃথিবী ঘুরে দেখেছি,
নেই কোথাও তার ভালোবাসার মতো।
শিশুকালে তিনি মোরে বুকের রক্ত,
খাইয়ে খাইয়ে এনেছে,
বড় হয়েও কোন খাদ্য তিনি না খেয়ে,
মোরে খাইয়ে দিয়েছেন।
জুম খেতে কাজ করিতে , করিতে,
ঝর্ণার বারির মতো গা হতে রক্ত পড়তেছে,
জিড়ানোর সময় গাইরিং ঘরে ,
বাঁশি বাজিয়ে গান শোনায় ।
তাহার এতো আদর-স্নেহ,
কখনো শেষ হবে না,
ভূগর্ভস্থ পানি শুকিয়ে গেলেও,
তাহার ভালবাসা ইতি ঘটবে না।
কত আত্মত্যাগ করেছে মোর জন্য তিনি,
পাথরে লিখলে খয়ে যাবে,
বজ্রপাত হলেও মুছতে পারবে না,
হৃদয়ের গহীনে লিখে রাখবো।
