কোকিলের কুহুকুহু সুরে-
ভরে যায় মন,
চারিদিকে ঝিরিঝিরি হাওয়ায়
বসন্তের আবাহন।
গাছে গাছে নতুন পাতা,
আম,জামের বোল;
নানান ফুলে ভরপুর-
প্রকৃতি অপরূপ সুন্দর।
শিমুলের লাল ফুলের থোকায়-
নেচে উঠে পাখি,
সরষে ফুলের হলুদ বনে
জুড়ে যায় আখিঁ।
মুকুলিত বৃক্ষের শাখায়-
মৌমাছি দলের গুঞ্জন,
সুগন্ধি ফুলের সুবাসে
ভরে যায় প্রাণবন্তন।
সবার হৃদয় জেগে ওঠে
এক অজানা আনন্দে,
আহা,কি শান্তি!কি শান্তি!
আজি এই বসন্তে।।
